উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জেলা মৎস্য দফতরের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন গুলিতে মশার লার্ভা জন্য মাছ ছাড়া হয়। জেন সেই সমস্ত মাছ মশার লার্ভা খেয়ে নেয় এবং মশার ও তা থেকে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ থেকে মানুষ বাঁচতে পারে। এদিন ৫ হাজার মাছের পোনা ছাড়া হয়। উপস্থিত ছিলেন জেলা মৎস্য দফতরের আধিকারি প্রবীর মহাপাত্র, পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল, অমিত দেব গুপ্ত, চন্দন ঘোষ সহ অন্যান্যরা।
জেলা মৎস্য দফতরের আধিকারি প্রবীর মহাপাত্র জানান, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভা গুলিতে প্রায় ১০হাজার মাছের পোনা ড্রেন ও নয়ন জুলিগুলিতে ছাড়া হল। যেন এই মাছগুলো ডেঙ্গু মশার লার্ভা খেয়ে নেয় এবং মশা বৃদ্ধি না হয়।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল জানান, শহরে ডেঙ্গু নিয়ে মানুষ আতঙ্কে ভুগছে। তাদেরকে সচেতন করতে এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংস করতে তা আজ এই উদ্যোগ নিয়েছেন।